নিজেরাই এসএসসির প্রশ্ন তৈরি করে টেলিগ্রাম গ্রুপে বিক্রি করতেন প্রতারক চক্র: র‌্যাব

৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ PM
 র‍্যাবের ব্রিফিং

র‍্যাবের ব্রিফিং © সংগৃহীত

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা সোনালী সেন বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে আসছিল।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার তাউসিফ রহমান রিসাদ ও সাজেদুল ইসলাম সাইফ দুজনেই আইটি সম্পর্কে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটমান নামের দুইটি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে প্রশ্নপত্র সরবরাহ করতেন। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর যোগাযোগের নাম্বার ব্লক করে দেন।’

তারা হ্যাকিংয়ের সাথেও জড়িত জানিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এরইমধ্যে শতাধিক ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে।’

এসময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান র‍্যাবের এ কর্মকর্তা।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬