বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার 

০৯ মে ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ০৯ মে ২০২৬, ০৮:১১ PM
আটক যুবদল নেতা মো. মিলন

আটক যুবদল নেতা মো. মিলন © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় মো. মিলন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার করইতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চরলরেন্স ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে এবং মিলন নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দাবি করছেন।

গত ২০ই এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদি হয়ে মিলনসহ ৫জনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা করেন। ওই মামালায় মিলন এক নাম্বার আসামী। অপর আসামিরা হলেন, একই ইউনিয়ন  হাফিজ উল্যাহ মান্টুর ছেলে মোশারফ হোসেন (২৭),ওয়াহেদুন নবী বিপ্লবের ছেলে মেজবাহ উদ্দিন রাতুল (২২), ছানা উল্যাহ'র ছেলে আবদুল মন্নান(২০) ও মৃত নুরনবী ছেলে মো. জিহাদ (২০)সহ অজ্ঞাত নামা আরো ১৫ থেকে ২০ জন।

‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনা সরকার পতনের মিলন যুবদলের প্রভাব বিস্তার করে এলাকার নিরীহ লোকজন থেকে চাঁদাবাজি, সরকারী জায়গা দখল ও করইতলা এলাকার বিভিন্ন স্পটে জুয়ার আসর বসাতেন। ওই জুয়ার আসরসহ বিভিন্ন  অপকর্মের ভাগ উপজেলার বড় বড় নেতারাও পেতেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে করইতলা এলাকায় তার সকল অপকর্মের এক জন আশ্রয়দাতা থাকলেও  বর্তমান সরকারের ভাবমূতি ক্ষুন্ন হবে মনে করে মামলায় তাকে আসামি করতে দেয়নি উপরের মহলের নেতারা।

‎এ বিষয়ে মামলার বাদি চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.  মোরশেদ বলেন,  ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর করইলা বাজারের এক ব্যাক্তির ছত্র ছায়ায় মিলন অনেক অপকর্মে লিপ্ত ছিলো। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তার অপকর্মে আমাদের দলের ভাবমূর্তি অনেক ক্ষুন্ন হয়েছে। ফলে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয়ছি।’

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9