পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আব্দুল্লাহ আল রায়হান

আব্দুল্লাহ আল রায়হান © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার উত্তরা থেকে শুক্রবার (৮ মে) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় নিজেদের মালিকানাধীন একটি পেট্রল পাম্পে নাচোল থানায় কর্মরত কনস্টেবল শওকত হোসেনকে মারধরের অভিযোগ ওঠে রায়হানের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, ওইদিন একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন অয়েল কিনতে রায়হান ফিলিং স্টেশনে যান কনস্টেবল শওকত। এসময় রায়হান তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শওকত হোসেনকে মারধর করা হয় বলে অভিযোগ করে পুলিশ।
এ ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬