স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ মন্ত্রীর মা জেবুননেসা

০৬ মে ২০২৬, ০৭:৫৫ PM
ময়মনসিংহ শহরের গোলকীবাড়িতে সমাজকল্যাণ মন্ত্রীর মা জেবুননেসার জানাজা

ময়মনসিংহ শহরের গোলকীবাড়িতে সমাজকল্যাণ মন্ত্রীর মা জেবুননেসার জানাজা © সংগৃহীত

ময়মনসিংহে বৃষ্টিস্মাত পরিবেশের মধ্যেই প্রয়াত স্বামীর পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা (৮৩)। এ সময় মরহুমার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
 
বুধবার (৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে নগরীর গোলকীবাড়ি কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজ শেষে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কান্না জড়িত কন্ঠে উপস্থিত মুসল্লীদের কাছে মায়ের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমার সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন। 

এ সময় তিনি বলেন, আমার আম্মা দীর্ঘদিন নগরীর সানফ্লাওয়ার স্কুলে শিক্ষকতা করেছেন। এ কারণে তিনি অনেকের সঙ্গে উঠাবসা ও চলাফেরা করেছেন এবং শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এতে কারো সঙ্গে কোনো ধরনের ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন। পাশাপাশি আমি আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
  
জানাযার নামাজে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এড. এম.এ হান্নান খান, লিটন আকন্দ, একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।      

এর আগে এদিন ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুননেসা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
    
পারিবারিক সূত্র জানায়, মরহুমা বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে সুপরিচিত ছিলেন। তবে ২০২৫ সালের ১৫ নভেম্বর বেগম জেবুননেসা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ট্যাগ: বিএনপি
মোসাদের ‘এজেন্ট’ হওয়ার অভিযোগে গৃহবন্দী ইরানের সাবেক প্রেস…
  • ১৩ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ায় স্থগিত পরীক্ষা, চালু ক্লাস: ভোগান্তিতে শিক্ষক…
  • ১৩ জুলাই ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নজরুল বিশ্ববিদ্যালয়, আ…
  • ১৩ জুলাই ২০২৬
পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সময় পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অ…
  • ১৩ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞানের দুই প্রশ্ন ভুলের অভিযোগ, ব্যাখ্যা …
  • ১৩ জুলাই ২০২৬
মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নয়, আগে শিক্ষার্থীর নিরাপত্তা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence