পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার, জব্দ একাধিক মোবাইল

২৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ PM
জাহিদ হোসেন

জাহিদ হোসেন © সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় অনলাইনে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৬ এপ্রিল) রাতে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি সরবরাহ ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসার পানির পাম্প সংলগ্ন একটি বাসায় কতিপয় ব্যক্তি পর্নোগ্রাফি কেনাবেচা ও বিতরণের কাজ করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ওই স্থানে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: শত শত পদ খালি, অপেক্ষমাণ তালিকা নিয়ে গড়িমসি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। চক্রটি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বড় একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে জানা গেছে।

জাহিদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র।

শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬