আনোয়ারায় নিজ চায়ের দোকান থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আসামী গ্রেপ্তার

আসামী গ্রেপ্তার © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ চায়ের দোকান থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারকি সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম (৪৭)। তিনি উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আলী সওদাগরের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে। 

পুলিশ জানায়, ভূমি প্রতিরোধ আইনের একটি মামলায় তিনি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। গত বছর চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

ট্যাগ: আনোয়ারা
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬