ময়মনসিংহে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ PM
শহীদ মিনারে ফুল দিতে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী

শহীদ মিনারে ফুল দিতে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখার কবীর বাপ্পী। শুক্রবার  (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বাপ্পীর বাড়ি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে।

শহীদ মিনারে ফুল দিতে যাওয়া আওয়ামী লীগের ৫-৬ জন নেতার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

নাম প্রকাশ অনিচ্ছুক এক নেতা বলেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। পুলিশি বাধায় আমরা ফুল দিতে পারিরি। পরে পুলিশ বাপ্পীকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, কোনো বাদী না থাকায় শনিবার আপাতত ওই নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬