রাজধানীতে ছুরিকাঘাতে শিশু নিহত, পুলিশ হেফাজতে একজন

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ PM
শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত একজন শিশুকে হেফাজতে নিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাজলারপাড় স্কুল গলিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম দীন ইসলাম। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকত। স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত সে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত মাহিন বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু শাওন, রাব্বিসহ আরও কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ির কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে গলির মাজেদ মেডিসিন কর্নারের সামনে ৩ জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।

মাহিন পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে ওঠে, ‘তুই জানি ওইদিন কী কইছিলি?’ এরপরই তারা মাহিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে মাহিনের বাম পায়ের হাঁটুর ওপরে রানে দুটি এবং ডান পায়ের হাঁটুর ওপরে রানে একটি আঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় মাহিনকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ি থানায় সোমবার একটি হত্যা মামলা দায়ের করা হয়।

যাত্রাবাড়ি থানা পুলিশ জানিয়েছে, জড়িত কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9