ঢাবি ছাত্রীকে ফেসবুকে উত্ত্যক্ত করায় যুবকের জেল

১৭ জুন ২০১৯, ০৭:০৬ PM

© সংগৃহীত

ফেসবুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে অনিক খান নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে অনিককে নিজ বাসা থেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অনিক খানের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর উত্তরপাড়ায়। অভিযোগকারী ছাত্রীর বাড়িও একই উপজেলায়।

ঢাবি ছাত্রীর অভিযোগ, অনিক তার ফেসবুক আইডিতে নিজের ছবির সঙ্গে তার (ছাত্রীর) ছবি যুক্ত করে পোস্ট দেয় এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। এমনকি বাজে বাজে কথা লিখে ম্যাসেঞ্জারে মেসেজও দেয়। ঘটনাটি তিনি তার অভিভাবকদের অবহিত করলে গতকাল রোববার রাতে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর ওইদিন রাতেই পুলিশ অনিককে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পেয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close