প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৫ জুন ২০১৯, ০৩:০৪ PM

© সংগৃহীত

ঈশ্বরদীতে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থীরা।

ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম মোজাম্মেল হক। শনিবার সকালে শিক্ষার্থীরা ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আইকে রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। অবরোধের কারনে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ২৫শে মে দুপুরে স্কুল মাঠে তার কয়েকজন বান্ধবীর সাথে খেলছিল। ওই সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীকে ডেকে নিয়ে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা বলেন এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে তার বান্ধবীরা এগিয়ে এলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। পরে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার বলেন, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে চিঠি দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যক্তির ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করে ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হককে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close