কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ'লীগ নেতার মৃত্যু

০৪ জানুয়ারি ২০২৬, ০২:২৩ AM
নওগাঁ জেলা কারাগার

নওগাঁ জেলা কারাগার © সংগৃহীত

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চার টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।

নিহত আব্দুর রশিদ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল গ্রামে রাণীনগর থানা পুলিশ অপারেশন ডেভিলহান্ট ফেইজ-টু অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই দিন মোতালেব হোসেন নামে এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার কারা হেফাজতে থাকাকালীন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশিদ।

নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে ৪টা ১০ মিনিটে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

নওগাঁ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বলে দ্রুত মারা যান তিনি।

ট্যাগ: নওগাঁ
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬