পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেপ্তার

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ PM
গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি

গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন—উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমান মাঝি, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহে আলম এবং একই ওয়ার্ডের মৎস্যলীগের সভাপতি খোকন মাঝি।

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ওই তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9