সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

২৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ PM
উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য

উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য © সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর (বিস্ফোরক দ্রব্য) উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে চারাগাঁও বিওপির টহল দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।  

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, অভিযান বৃদ্ধি এবং সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে কোন ধাপের চাকরিজীবীদের বেতন কত বাড়বে, দেখে নিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬