রাস্তার পাশে পড়ে ছিল হাত বাঁধা নারীর নিথর দেহ

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ PM
রাস্তার ঢালে পড়ে ছিল হাত বাঁধা নারীর নিথর দেহ

রাস্তার ঢালে পড়ে ছিল হাত বাঁধা নারীর নিথর দেহ © সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার সাবরেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে আনুমানিক ২৫ বছরের এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। মরদেহটির দুই হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাঁধা নগ্ন অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়।

তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। 
 
স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, মরদেহটি তার হতে পারে।

সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ্ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬