তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নিহত ১

১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ PM
প্রতীকী লাশ

প্রতীকী লাশ © সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন সরদার (৫৫)। তিনি সাকিতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়ে তাঁর বড় ভাই আজিমুল ইসলাম সরদার (৬০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সাকিতপুর গ্রামে সাইদুর রহমান ও শাহিনুর রহমান নামের দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় একজন অন্যজনকে ‘চোর’ বলে গালি দেন। এর জেরে সাইদুর ও শাহিনুর পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যায় শাহিনুরের চাচা ইসলাম উদ্দিন স্থানীয় বাজার থেকে সাকিতপুরে বাড়িতে ফিরছিলেন। পথে ইসলাম উদ্দিনকে মারধর করেন সাইদুর রহমানের লোকজন। খবর পেয়ে ইসলাম উদ্দিনের ভাই আজিমুলসহ কয়েকজন ঘটনাস্থলে যান।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইসলাম উদ্দিন ও আজিমুল আহত হন। পরে তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইসলাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে আজিমুলকে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, চোর ডাকার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9