হাদি হত্যাচেষ্টা: ফয়সালের বোনের বাসার পাশ থেকে গুলি-ম্যাগাজিন-পাসপোর্ট উদ্ধার

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ PM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসার নিচ থেকে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-২।

সোমবার রাতে র‌্যাব-২ এর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসায় অভিযান চালানোর পর বাসার পাশ থেকে এসব গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-২–এর সিপিএসসির কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির পিয়াল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফয়সালের বোনের বাসার পাশ থেকে দুটি পিস্তলের ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি পাসপোর্ট, চারটি মোবাইল, বেশ কয়েকটি উদ্ধার করা হয়েছে।

তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬