টঙ্গীর মিলগেট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুরুতে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও পরে সিআইডির একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত নিশ্চিত করে। 

আজ (৩ ডিসেম্বর) দুপুরে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩১)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পূর্ব পাড়া (মূলগ্রাম) এলাকায়।
 
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। তবে নিহতের স্বজনরা উপস্থিত না থাকায় মরদেহ এখনো হাসপাতালেই রয়েছে।
 
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। স্বজনরা যোগাযোগ করলে আইন অনুযায়ী মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
 
তিনি আরও জানান, স্বজনদের পক্ষ থেকে চাইলে এ ঘটনায় মামলা করা যাবে এবং মামলা হলে পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগ: গাজীপুর
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬