ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি, আহত ২

২৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ AM
গুলিতে আহত টুটুল মিয়া

গুলিতে আহত টুটুল মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে পৌর এলাকার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন– স্থানীয় টুটুল মিয়া ও শিহাব উদ্দিন। টুটুলের পায়ে ২০–২৫টি রাবার বুলেট ও শিহাব উদ্দিনের হাত-পায়ে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে দুজনই বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় চা পান করছিলেন টুটুল মিয়া। হঠাৎ করে একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে ছররা লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা শিহাব উদ্দিনও গুলিবিদ্ধ হন।

আহত টুটুল মিয়া অভিযোগ করে বলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামের একজন আমাকে উদ্দেশ্য করে গুলি করে। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

শিহাব উদ্দিন বলেন, টুটুল ভাইকে গুলি করার শব্দ শোনার পর কিছু বুঝে ওঠার আগেই আমার হাত-পায়ে গুলি লাগে। পরে তাকেও আমার দিকে অস্ত্র তাক করতে দেখি, দ্রুত সরে না গেলে আরও বিপদ হতো।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূর ইবনে বিন সিফাত জানান, একজনের পায়ে ২০–২৫টির মতো রাবার বুলেট রয়েছে। দুজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬