পুরান ঢাকায় গুলি করে হত্যা, শুট্যার ফারুকসহ চারজনের ৫ দিনের রিমান্ড

১৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
মামুন হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটার

মামুন হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটার © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় দুই শ্যুটার মো. ফারুক হোসেন ফয়সাল ও রবিন আহম্মেদ পিয়াসসহ চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডকৃত অন্য আসামিরা হলেন- মো. রুবেল ও শামীম আহম্মেদ।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, মোহাম্মদপুর থানার অস্ত্র আইনে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সূত্রাপুর থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ নভেম্বর ঢাকা, নরসিংদী ও সিলেটে একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও ১ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। পরদিন ১২ নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মামুনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৫ নভেম্বর মামুনের স্ত্রী বিলকিস আক্তার রিপা সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।  

হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক্…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence