ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ PM
বাসিন্দা আহত হওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ

বাসিন্দা আহত হওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ © টিডিসি

ভোলার মেঘনা নদীর মাঝের চরে অবৈধ বালু উত্তোলনকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ পরিস্থিতির মধ্যেই বালু উত্তোলনের বিরোধিতা করায় সন্ত্রাসীদের গুলিতে চার স্থানীয় বাসিন্দা আহত হওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন শাজাহান মীর, মো. আলী মৃর্দা, মো. জিহাদ ও অপূর্ব পাটোয়ারী। চারজনই কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি মাঝের চরে চলমান অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে গেলে হঠাৎ দ্রুতগামী স্পিডবোটে করে আসা একদল সন্ত্রাসী তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই চারজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেন। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত শাজাহান মীর এখনো হাসপাতালের চিকিৎসাধীন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950