শিক্ষককে লাথি মারার ঘটনায় মানববন্ধন

১৬ মে ২০১৯, ০৬:০৫ PM

© টিডিসি ফটো

পাবনা সরকারী বুলবুল কলেজে এস,এস,সি পরীক্ষায় অনৈতিক সুবিধায় বাঁধা দেওয়ায় শিক্ষক মাসুদুর রহমানের উপর হামলার ঘটনায় ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ কলেজ চত্তর এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারী কলেজের উপধ্যক্ষ মো: আহসান হাবীব, বি,সি,এস সাধাণর শিক্ষক সমিতির ফুলবাড়ী সরকারী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো: সামিউল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ জান্নাতুল ফেরদৌস, ফুলবাড়ী সরকারী কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক মো: সাইফুল ইসলাম ভুইয়া।

বক্তারা কলেজের প্রভাষক মাসুদুর রহমানের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা কর্মস্থলে নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট আহব্বান জানান।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬