বিজিবির অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ PM
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাঁচ ট্রাকভর্তি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল জানতে পারে, চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচার করা হবে। পরে গত (২০ নভেম্বর) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে সন্দেহভাজন ট্রাকগুলো থামিয়ে তল্লাশি করা হলে দেখা যায়, বালু, পাথর ও ইটের টুকরার নিচে অভিনব কায়দায় লুকানো ছিল ভারতীয় চোরাচালানি পণ্য। পরে বিজিবি পাঁচটি ট্রাক ও পণ্য জব্দ করে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযান জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎তিনি আরও জানান, জব্দ করা পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানি চক্র শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাবাসীকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মধ্য চীনে টর্নেডো ও ঝড়ে ১৭ জনের মৃত্যু, ধেয়ে আসছে টাইফুন বা…
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে ভিআর বিতর্ক, ফিফার নিয়মে কি আছে
  • ০৮ জুলাই ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য থাকবে…
  • ০৮ জুলাই ২০২৬
চার দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ০৮ জুলাই ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার রুটে সকল ট্রেন চলাচল বন্ধ
  • ০৮ জুলাই ২০২৬
আজ একই সময়ে সূর্যালোক পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence