জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি ককটেল উদ্ধার

১৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫ PM
উদ্ধার করা ককটেল

উদ্ধার করা ককটেল © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের ৭ নং সেক্টরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। 

পরবর্তী সময়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬