কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক মনজুরুল আলম পান্না

১২ নভেম্বর ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৫ PM
মনজুরুল আলম পান্না

মনজুরুল আলম পান্না © সংগৃহীত

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না। আজ বুধবার (১২ নভেম্বর) তিনি মুক্তি পেয়েছেন। এর আগে গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, দীর্ঘ কারাভোগ এবং আইনি লড়াই শেষে সাংবাদিক মনজুরুল আলম পান্না আজ মুক্তি পেয়েছে কাশেমপুর কারাগার থেকে। কিছুক্ষণ আগে কথা হলো তার সঙ্গে। গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গতকাল মুক্তি পেয়েছেন।

আরও পড়ুন: আইন লঙ্ঘনে ১০ লাখ টাকার জরিমানা ৫০ লাখ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, একসময়ে আমার সাংবাদিক সহকর্মী হাফিজুর রহমান কার্জন এখনো জেলে। সাবেক সচিব আবু আলম শহিদ খান, ডাকসুর প্রাক্তন সদস্য আনিসুর রহমান বুলবুলসহ আরো কয়েকজন আটক রয়েছেন একই মামলায়। তারা কবে মুক্তি পাবেন একমাত্র আল্লাহ জানে!

গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9