প্রেমের বিয়ে, সম্পর্কের সন্দেহে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

১০ নভেম্বর ২০২৫, ০১:২৪ AM
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

গাজীপুরে পারিবারিক কলহ ও অবিশ্বাসের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। রবিবার (৯ নভেম্বর) ভোরে মহানগরের পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বামী মো. আকাশ (২৫) পেশায় সাপুড়ে। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মিম আক্তার (১৭) কে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় আকাশের স্ত্রী তার গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করে। এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

আকাশের পরিবারের সদস্যরা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মিম ও আকাশের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই মিম সন্দেহ করতেন যে আকাশ তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই সন্দেহ থেকেই তিনি ঘুমন্ত স্বামীর ওপর এ নৃশংস হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর বেদেপাড়ার কয়েকজন নারী ক্ষুব্ধ হয়ে মিমকে মারধর করেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিম আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত আকাশ গাজীপুর মহানগরের পূবাইল থানার জয়নগর এলাকার তোতা মিয়ার ছেলে। আটক মিম আক্তার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগ দিঘলিয়া গ্রামের রাসেল হোসেনের মেয়ে।

পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও সন্দেহ থেকেই এ ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বি…
  • ২২ জুলাই ২০২৬
আইইএলটিএস ছাড়াই ইউকে কমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ
  • ২২ জুলাই ২০২৬
ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূ ও যুবকের
  • ২২ জুলাই ২০২৬
শেভেনিং স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আব…
  • ২২ জুলাই ২০২৬
মহিলা কলেজে অধ্যাপনা করায় উপজেলা জামায়াত আমিরের পদ স্থগিত
  • ২২ জুলাই ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১…
  • ২২ জুলাই ২০২৬