শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনতে না পারায় যুবকের আত্মহননের চেষ্টা

২৯ অক্টোবর ২০২৫, ১২:১৯ AM
সুন্দরগঞ্জ থানা

সুন্দরগঞ্জ থানা © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রল ঢেলে আত্মহননের চেষ্টা করেছেন রায়হান মিয়া (২৭) নামের এক যুবক। স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য তিনি তার বাবাকে অনুরোধ করেছিলেন, কিন্তু বাবা তার স্ত্রী কে ফিরিয়ে আনতে না পারায় এই পদক্ষেপ নেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতরভাবে দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রায়হানের আত্মীয়স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আদুরী বেগমের সঙ্গে বিয়ে হয় রায়হানের। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি রায়হানের পরকীয়ার সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এই সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ তীব্র হয়ে উঠলে, প্রায় এক মাস আগে আদুরী বেগম দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

রায়হান কয়েকবার শ্বশুরবাড়ি গেলেও স্ত্রী ফিরে আসতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি তার বাবা চাঁন মিয়াকে অনুরোধ করেন যেন তিনি স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে আনেন। কিন্তু চাঁন মিয়া সেই অনুরোধ রাখতে শ্বশুরবাড়ি গেলেও, সেখানে তার পুত্রবধূকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সমাধান হয়নি। বরং শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু শর্তারোপ করা হয়, যা নিয়ে সমঝোতা না হওয়ায় চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে না ফিরে একাই বাড়ি চলে আসেন।

বাবার কাছ থেকে এই খবর শুনেই রায়হান এ সিদ্ধান্ত নেন। রাগ, ক্ষোভ আর অভিমানে তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়হানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাকিম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসলেও বিষয়টি তারা জানতে পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950