প্রসূতি ও স্ত্রীরোগের সার্জারির সময় মূত্রথলী-মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে : ডা. রফিক

২২ অক্টোবর ২০২৫, ০৮:৫১ PM
ডা. মো. রফিকূল ইসলাম

ডা. মো. রফিকূল ইসলাম © সংগৃহীত

প্রসূতি ও স্ত্রীরোগের সার্জারির সময় মূত্রথলী-মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।আজ বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রামে রেডিসন ব্লুর মেজবান হলে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (OGSB) আয়োজিত ‘Safe Hands, Safe Outcome: Avoiding Surgical Injuries in Women’ শিরোনামে একটি সায়েন্টিফিক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম ও অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. জিনাত আরা চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম ও ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী।

মো. রফিকূল ইসলাম ‘Tips and Tricks to tackle common injury to urinary tract in Gynae & Obstetric surgery’ শিরোনামে একটি বক্তব্য দেন। তিনি বলেন, প্রসূতি ও স্ত্রীরোগের বিভিন্ন সার্জারির সময় কিভাবে মূত্রথলী ও মূত্রনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পরবর্তীতে রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ সময় কী কী পদ্ধতি অবলম্বন করলে এবং কিভাবে সচেতনভাবে কাজ করলে মূত্রনালী ও মূত্রথলীর এই ক্ষত ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয় তা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ আব্দুর রব।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬