দুবাই থেকে ফিরে বিমানবন্দরেই ধরা ছাত্রলীগ নেতা

০৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ PM
আব্দুল্লাহ আল-মামুনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ

আব্দুল্লাহ আল-মামুনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ © সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ শনিবার (৮ নভেম্বর) ভোররাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে পরে সিঙ্গাইর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল-মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ওসি তৌফিক আজম বলেন, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে সিংগাইর থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

রাবির আইবিএসসি থেকে প্রথম বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬