কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

০৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ PM
গ্রেপ্তার ৪ নেতাকর্মী ও ডিবি পুলিশের লোগো

গ্রেপ্তার ৪ নেতাকর্মী ও ডিবি পুলিশের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪  নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আতিকুর রহমান, ভাটারা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলাম, কামরাঙ্গীরচর থানার ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন ও সাভার উপজেলা ছাত্রলীগের নেতা সোহানুর রহমান সোহান।

ডিবি যানায়, গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে ডিবি-উত্তরা বিভাগ ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে সোহানুর রহমান সোহানকে গ্রেপ্তার করে। একই দিন রাতে ভাটারা থানাধীন সোলমাইদ ছাপড়া মসজিদ এলাকা থেকে আবু সাঈদ ওরফে পারভেজ ওরফে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।

এর আগে  বুধবার বিকেলে ডিবি লালবাগ বিভাগ বংশাল থানা এলাকা থেকে মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করে। একই দিন দুপুরে যাত্রাবাড়ি থানা থেকে কাজী আতিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে ডিবি।

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬