ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রুমা গ্রেপ্তার

০৪ নভেম্বর ২০২৫, ১০:১৮ PM
জেসমিন আরা রুমা

জেসমিন আরা রুমা © সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুমার নামে বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গ্রেপ্তার রুমা ময়মনসিংহ নগরীর এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে এবং স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬