অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোবানিয়া এলাকায় প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আবুধাবি প্রবাসী মীর হোসেনের বাড়িতে রাত ৩টা থেকে ৪টার মধ্যে ছয়জন সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের তিন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে।

ভুক্তভোগী মীর হোসেনের স্ত্রী মাসুদা আক্তার বলেন, আমি আমার ছেলে মারুফ, মেয়ে সানজিদা ও নাতনিকে নিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ছয়জন মুখোশধারী ডাকাত ঢুকে ছেলেকে বেঁধে ফেলে, আমাকে ও মেয়েকে পাশের কক্ষে ফেলে রাখে। এরপর তারা ছেলের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয় এবং আমার কানের দুল, গলার চেইন, মেয়ের গহনা, দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে নয় হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতদল ঘরে ঢোকার সময় বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ডাকাতরা চলে যাওয়ার পর তারা কোনোভাবে বাঁধন খুলে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

প্রতিবেশী মো. সেলিম উদ্দিন বলেন, সকালে গিয়ে দেখি ঘরের আলমারি ও জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। পরিবারটি এখনো আতঙ্কে রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করবো।

দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬