পুত্রবধুর পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা, মূল আসামি গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৮:০৮ AM
গ্রেপ্তারকৃত আসামি

গ্রেপ্তারকৃত আসামি © টিডিসি ফটো

পুত্রবধুর পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকের বিরুদ্ধে শ্বশুরকে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে। নিহত ওই বৃদ্ধের নাম ইসহাক আলী (৭০)। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠ থেকে হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় ইসহাক আলীর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে হত্যার ১৬ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম রওশন আলী (হায়দার আলীর ছেলে)। তিনি সদর উপজেলার নওন তাঁরা ও হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান জানান, ‘নিহতের ভাই মিক্কাস আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত করে আটক করা হয়।‘

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রওশন আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, নিহত ইসহাক আলীর ছেলে মিলনের স্ত্রীর সঙ্গে রওশন আলীর অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে ইসহাক আলী বাধা দেন। সেই সম্পর্ক গোপন রাখতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।‘

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত তদন্ত শেষে পুরো ঘটনার পটভূমি জানা যাবে।

 

 

রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ
  • ০৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950