খালে মিলল মাথার খুলি-হাড়, নারী নাকি পুরুষ— ধোঁয়াশায় পুলিশ

১৯ অক্টোবর ২০২৫, ০১:০০ PM
উদ্ধারকৃত মাথার খুলি ও হাড়

উদ্ধারকৃত মাথার খুলি ও হাড় © সংগৃহীত

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি খালে কচুরিপানার ভেতর থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে এগুলো নারী নাকি পুরুষের— সে বিষয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, মানবকঙ্কালের যেসব অংশ উদ্ধার করা হয়েছে, তা নারী নাকি পুরুষের, বিষয়টা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলের দিকে হলদা গ্রামের স্থানীয় এক কৃষক নিজের জমিতে ওষুধ ছিটাতে ইছামতী বিলে যান। এ সময় খালের কচুরিপানার ভেতরে তিনি মানুষের হাড় দেখতে পান। পরে তাঁর ডাক শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কচুরিপানার নিচ থেকে মাথার খুলি ও আরও কিছু হাড়গোড় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে।

স্থানীয় লোকজনের ধারণা, উদ্ধার করা মাথার খুলি ও হাড়গোড় সেকেলা বেগম (৬০) নামের এক নারীর হতে পারে। তিনি ওই গ্রামের আবদুল শুকুরের স্ত্রী। প্রায় ১ মাস ১০ দিন আগে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকার একটি তিলখেতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথার খুলি, চুল, হাড়গোড় ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9