ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ, তিনদিন পর মিলল মায়ের লাশ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ AM
জেসমিন আক্তার ও তার বাক প্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ

জেসমিন আক্তার ও তার বাক প্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ © টিডিসি সম্পাদিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া জেসমিন আক্তার (৩৮) নামে এক মায়ের মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইর্কোপার্ক সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত জেসমিন আক্তার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী।

বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে জেসমিন বাকপ্রতিবন্ধী ছেলে জিসান আহমেদ তানজিলকে নিয়ে নৌকায় করে নদীতে ঘুরতে যায়। একপর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ দেয় তানজিল। সন্তানকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে নামেন জেসমিন আক্তার। স্থানীয়রা তানজিলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তীব্র স্রোতে তলিয়ে যান জেসমিন।

তিনদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে স্থানীয়রা মঙ্গলবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬