মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ সাবেক যুবদল নেতার বিরুদ্ধে

০৪ অক্টোবর ২০২৫, ০৮:০৮ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:১৬ AM
অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদ

অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদ © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলায় বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে (৩ অক্টোবর) মামলা হয়েছে।

অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত নেতা সে। স্থানীয়দের অভিযোগ, আসাদ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে কিশোরীকে একা পেয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

দরিদ্র ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসাদ ঘটনাটি পুলিশে না জানাতে চাপ প্রয়োগ করছিল। প্রতিবেশীরা জানান, আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি এবং এর আগেও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল।

ঘটনার খবর পেয়ে শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আসাদকে থানায় নিয়ে আসে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে এসেছি। পরে জিজ্ঞাসাবাদ শেষে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬