বিদেশে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক

০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৪ PM
আটক যুবলীগ নেতা আবু সুফিয়ান

আটক যুবলীগ নেতা আবু সুফিয়ান © সংগৃহীত

বিদেশে পালানোর সময় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ানকে (শাহীন) আটক করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে হাতে আটক হন তিনি।

ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান শাহীন। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন।

পুলিশ জানায়, যুবলীগের এই নেতা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আজ শুক্রবার সকালে আগের একটি মামলায় যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬