রাজধানীতে বাস থামিয়ে গুলি, আগুন দিল দুর্বৃত্তরা

০৩ অক্টোবর ২০২৫, ১২:৫৯ PM
সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের বাসে আগুন

সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মামুন বাসচালক, সহকারী ও যাত্রীদের বরাতে বলেন, বাসটি সেনপাড়া এলাকায় এলে কয়েকজন ব্যক্তি হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন।

তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিনজন। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়।

কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে।

বাসের চালক, সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায় তখন কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুষ্কৃতকারীরা। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন দেয়।
 
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
 

কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
গাঁজা খেয়ে ককপিটে পাইলট, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে?
  • ১২ আগস্ট ২০২৬