মাদকের বিনিময়ে সিমেন্ট পাচার, আটক ২৪

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ PM
২৪ জনকে আটক করে কোস্ট গার্ড

২৪ জনকে আটক করে কোস্ট গার্ড © সংগৃহীত

মায়ানমারে মাদকের বিনিময়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট পাচারের সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তরের সময় তাদের আটক করা হয়। 

এসময় প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ২৪ জন পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ অক্টোবর ২০২৬
দক্ষতা বাড়াতে ও ভাষা শেখাতে ঢাকায় প্রশিক্ষণ চালু করবে ইতালি…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হতাশয় ডুবিয়ে ‘অবিশ্বাস্য ড্র’ আফগানিস্তানের
  • ১৩ অক্টোবর ২০২৬
‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবর…
  • ১৩ অক্টোবর ২০২৬
দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬