স্কুল ছাত্রী ধর্ষণকারী সেই কোচিং শিক্ষক বন্দুকযুদ্ধে নিহত

২৯ এপ্রিল ২০১৯, ১১:১০ AM

© ফাইল ফটো

চট্টগ্রামে লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাইফুল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উত্তর আমিরাবাদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।নিহত সাইফুল ইসলাম (২৭) উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরি পাড়ার আব্দুস সোবহানের ছেলে। তিনি সৃজনশীল নামে একটি কোচিং সেন্টারের মালিক। ধর্ষণের শিকার ছাত্রী কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন।

গত ১২ এপ্রিল (শুক্রবার) ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে সাইফুল। পরে ১৫ এপ্রিল (সোমবার) ধর্ষিতার মা লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষ…
  • ০১ এপ্রিল ২০২৬
এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence