শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ PM
হবিগঞ্জে পুলিশের জব্দকৃত ভারতীয় পণ্য

হবিগঞ্জে পুলিশের জব্দকৃত ভারতীয় পণ্য © টিডিসি

‎হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ সময় আবু হানিফ (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় এই অভিযান চালায়। সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, চকলেট, নকল ‘ডংডং’ চিপস এবং ৩০টি ভারতীয় শাড়ি (প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের)। সব মিলিয়ে পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকা।

‎ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মহাসড়কে আমাদের নজরদারি আগের তুলনায় বাড়ানো হয়েছে। কেউ যাতে এই রুট ব্যবহার করে অবৈধ পণ্য পরিবহন করতে না পারে, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি। অপরাধী যে–ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

‎হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ভারতীয় পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9