কোস্টগার্ডের যৌথ অভিযানে নারী-শিশুসহ অপহৃত ৬৬ জন উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ AM
উদ্ধারকৃত নারী ও শিশু

উদ্ধারকৃত নারী ও শিশু © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়া থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ যৌথ অভিযানে অপহরণকারী ও মানবপাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্তানা খুঁজে পাওয়া যায়।

এসময় চিরুনি তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে রাখা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল।

উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অপরাধ দমনে নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: টেকনাফ
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬