ফার্মেসির আড়ালে রমরমা মদের ব্যবসা, আটক ৩

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ PM
ফার্মেসির আড়ালে রমরমা মদের ব্যবসা

ফার্মেসির আড়ালে রমরমা মদের ব্যবসা © টিডিসি ফটো

লক্ষ্মীপুর পৌরসভার থানা রোডে জয় ফার্মা নামে একটি ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশি মদের ব্যবসা। স্থানীয়দের গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযানে হারান চন্দ্র সাহার বাড়ি থেকে ২৩ লিটার দেশি মদ জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কিশোর কুমার সাহা (৬৩), শ্রীধাম চন্দ্র বাছাড় (৪৩) ও জয় সাহা (৩০)।

স্থানীয়রা জানান, ঔষধ ব্যবসার আড়ালে জয় ফার্মাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছিল মদের অবাধ কেনাবেচা। এতে এলাকার তরুণদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যাচ্ছিল। 

অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খল বাহিনীর এক সদস্য বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬