গাজীপুরের কালিয়াকৈরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩১ আগস্ট ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ AM
কালিয়াকৈর থানা

কালিয়াকৈর থানা © সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক ঘটনায় পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পূর্ব চান্দরা ও আরাবাড়ী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী মারিয়া আক্তার স্মৃতি (২১) ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আলোক ছবি গ্রামের খলিল মিয়ার মেয়ে ও পোশাক শ্রমিক ফাতেমা আক্তার (৪০)।
 
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, জীবিকার তাগিদে সেলুন ব্যবসায়ী শহিদুল ইসলাম স্ত্রী স্মৃতিকে নিয়ে পূর্ব চান্দরা এলাকার মুকুলের বাড়িতে ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকতো তাদের মধ্যে। শনিবার দুপুরে ঝগড়ার পর শহিদুল কাজে বেরিয়ে যান। পরে ঘরের দরজা বন্ধ করে স্মৃতি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যায় স্বামী ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করলে সাড়া না মেলায় স্থানীয়রা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় স্মৃতির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
 
অন্যদিকে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক জানান, ফাতেমা আক্তার তার তৃতীয় স্বামী মনির হোসেনের সঙ্গে আরাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্বামী-স্ত্রী দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। ফাতেমার একাধিক বিয়ে নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে দাম্পত্য কলহ চলছিল বলে ধারণা করছে পুলিশ। শনিবার রাতে তিনি টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
পুলিশ বলছে, দুটি ঘটনাতেই প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি সামনে এসেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬