লঞ্চ থেকে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর মিলল যুবকের মরদেহ

২৬ আগস্ট ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩৩ PM
মো. খলিল

মো. খলিল © সংগৃহীত

ঢাকা-লালমোহন নৌরুটের এমভি মানিক-১১ লঞ্চ থেকে ঝাঁপ দেওয়ার ৩ দিন পর মেঘনা নদীতে সন্ধান মিলেছে নিখোঁজ যুবক মো. খলিলের মরদেহের। পরে দৌলতখান থানা ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দৌলতখানের চরপাতা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. খলিল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশে ছেড়ে আসা এমভি মানিক-১১ লঞ্চটি কালীগঞ্জ এলাকায় পৌঁছালে ওই লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন খলিল নামের এক যুবক। এরপর তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা থেকে আমাকে জানানো হয়, তারা নদীতে একটি মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি আমি নিখোঁজ যুবক খলিলের স্বজনদের জানালে তারা দৌলতখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে সংশ্লিষ্ট থানা।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬