নবীগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

২২ আগস্ট ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৮:১৯ PM
মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়

মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড় © টিডিসি

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে একটি ব্রিজের নিচ থেকে জাবেদ মিয়া (২৮) নামের নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
‎
‎নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আতিক মিয়ার ছেলে।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পর তিনি বাড়ি থেকে বের হন এবং এর পর থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
‎‎
‎ঘটনাস্থলে গিয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া, এসআই রিপনসহ পুলিশ সদস্যরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে কিছু চিহ্ন রয়েছে, যা তদন্তে সহায়ক হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950