নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫৫ AM
মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়

মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড় © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর নিচু জমির কচুরিপানার ভেতর থেকে মাইমুনা (১৩) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয় মাইমুনা। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা বাড়ির অদূরে একটি নিচু জমি থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে সেখানে গিয়ে কচুরিপানার ভেতরে মাইমুনার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬