রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা, কারণ জানাল পরিবার

২৫ আগস্ট ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মুগদায় মায়ের ওপর অভিমান করে সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। রবিবার (২৪ আগস্ট) রাতে নিজ বাসায় বিষপান করে সে।

পুলিশ সূত্রে জানা যায়, মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল সামিয়া। উত্তর মান্ডার এলাকার আজিজুল হকের মেয়ে সে।

মৃত সামিয়ার ভাই মো. সাহিম জানান, তার বোন একটু রাগী স্বভাবের ছিল। রবিবার রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দিলে অভিমানে সে বিষপান করে। অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
আজ সোমবার ঢাকার মুগদা থানার ওসি সাজেদুর রহমান বলেন, সামিয়া তার মায়ের মোবাইল বাইরে নিয়ে যেতে চাইলে তিনি নিষেধ করেন। এ নিয়ে মায়ের ওপর রাগ করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় মৃতের ভাই সাহিম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। এছাড়া ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬