ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

৩০ আগস্ট ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৪ PM
শামীম হোসেন

শামীম হোসেন © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের এক দিন পর খাল থেকে শামীম হোসেন (২০) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার নিজ বাড়ির সামনের খাল থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মো. মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শামীম প্রতিদিনের মতো খালে গোসল করতে নেমে নিখোঁজ হন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি।

পরিবারের সদস্যরা জানান, শামীম সাঁতার জানলেও তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, খালে নামার পর অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950