গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ আগস্ট ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:০০ AM
স্কুলছাত্র আমরান

স্কুলছাত্র আমরান © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই স্কুলছাত্রের নাম আমরান (১৬)। সে উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে ও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে আমরানের বাবা মারা যান। পরে তার মা সাবিরা সুলতানা লিয়ার অন্যত্র বিয়ে হয়। বর্তমানে আমরান তার আপন ভাই ও নানি নাজমুন নাহারের সঙ্গে শের-ই-বাংলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তার বড় ভাই চিকিৎসার কাজে ঢাকায় রয়েছে। 

শনিবার দুপুরে নানি বাসার বাইরে কাজে যান। পরে বাসায় ফিরে ডাকাডাকি করেও আমরানের সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে আমরানের দেহ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল রয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬