দিনে ব্যাংকে লুকিয়ে ছিলেন, রাতে ডাকাতির চেষ্টা

২৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫২ PM
ব্যাংক ডাকাতির চেষ্টায় আটক এক

ব্যাংক ডাকাতির চেষ্টায় আটক এক © সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংকের নৈশপ্রহরী রাতের খাবার খেতে বাইরে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ব্যাংকের আলো দেখতে পান। সন্দেহ হলে ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানানো হয় এবং পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে ঢুকে হাতেনাতে যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যেটিতে ডাকাতির সরঞ্জাম ছিল। আটককে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার সতরু মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কত টাকা প্রয়োজন জানতে চেয়ে তিন দপ্তরে চিঠি

নৈশপ্রহরী আনিস বলেন, ‘রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতরে আলো দেখতে পাই। সঙ্গে কিছু শব্দও শুনতে পাই। সাহস না পেয়ে ব্যাংক ম্যানেজার ও স্থানীয়দের জানাই। পরে সবাই মিলে ব্যাংকের ভেতরে ঢুকে ওই যুবককে আটক করি।’

তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদ জানান, ‘ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬